মেঘনা (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চবিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়ক এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের ইট উঠে গেছে, কোথাও কোথাও অংশ ধসে পড়েছে। বর্ষাকালে জমে থাকা পানি ও কাদা মাটির কারণে রাস্তা পরিণত হয়েছে দুর্গম পথে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের।স্থানীয়দের অভিযোগ, সড়কটি দিয়ে প্রতিদিন জয়নগর, দরিকান্দি, সেননগর, দক্ষিণকান্দি, আলিপুর ও হিজলতলিÍএই ছয় গ্রামের মানুষ চলাচল করেন। বিশেষ করে মহেশখোলা উচ্চ বিদ্যালয়সহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া ছাত্রছাত্রীদের কাদা পেরিয়ে যেতে হয়। অনেক সময় কাদা ও গর্তে পড়ে বইপত্র নষ্ট হওয়ার ঘটনাও ঘটে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাত্র কয়েক বছর আগে ২০২০-২০২১ অর্থবছরে এলজিএসপি–৩ প্রকল্পের আওতায় ৩ লাখ ১২ হাজার ৩৯ টাকা ব্যয়ে রাস্তাটির কাজ সম্পন্ন হয়। কিন্তু নিম্নমানের ইট ও খোয়া ব্যবহারের কারণে অল্প সময়েই সড়কটি নষ্ট হয়ে পড়ে। বর্তমানে রাস্তার অধিকাংশ অংশ ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে গেছে।স্থানীয় বাসিন্দা ইঞ্জিনিয়ার আতিক হাসান বলেন, “বৃষ্টি হলে এই রাস্তায় হাঁটাও কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদের কাদা পানি পেরিয়ে স্কুলে যেতে হয়। আগে মোটরসাইকেলে কষ্ট করে যাওয়া যেত, এখন সেটাও অসম্ভব।”এ বিষয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার মুঠোফোনে বলেন, “রাস্তাটি শিগগিরই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” স্থানীয়দের দাবি, দ্রুত এই সড়কটি সংস্কার করা না হলে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে যাওয়া ব্যাহত হবে।
গ্রাম-গঞ্জ-শহর
সড়কের বেহাল দশা
কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মহেশখোলা উচ্চবিদ্যালয় থেকে আ. কাদির মোল্লার বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ মিটার হেরিংবন সড়ক এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বহুদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের ইট উঠে গেছে, কোথাও কোথাও অংশ ধসে পড়েছে।
Printed Edition