রেললাইন, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আহবানে শনিবার সকালে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সাবেক উপাধ্যক্ষ এম.এন শাহজালাল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সভাপতি এ্যাড. এম. এ মজিদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জজ কোর্টের জিপি এ্যাড. মোকাররম হোসেন টুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, হেফাজতের জেলা সভাপতি মুফতি আরিফ বিল্লাহ, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি ডাঃ মমতাজুল করিম।
বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, ব্যবসায়ী সফিকুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, নবচিত্র পত্রিকার সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরামের সেক্রেটারি অ্যাড. আকিদুল, এ্যাড. আকরামুল আলম, ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, চিকিৎসক, নারী উদ্যোক্তা এবং ছাত্র-ছাত্রীরা অংশ নেন।
বক্তাগণ বলেন, পার্শ্ববর্তী মাগুরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেল সংযোগ থাকলেও ঝিনাইদহ জেলা শহরে কোনো রেল লাইন নেই। জেলা সদরে এখনও মেডিকেল কলেজ ¯’াপিত হয়নি, আর উচ্চ শিক্ষার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। নবগঙ্গাসহ ঝিনাইদহের সকল নদী সংস্কার, দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু নির্মানের জোর দাবী জানানো হয়। মানববন্ধনে বক্তাগণ বলেন, রেল লাইন সংযোগ থাকলে ঝিনাইদহের কৃষি, ব্যবসা, শিক্ষা ও চিকিৎসা খাতে বিপুল উন্নয়ন ঘটবে। ঝিনাইদহের জনগণ আর অবহেলিত থাকতে চায় না। প্রেস বিজ্ঞপ্তি।