বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার সাবেক সহ-সভাপতি ও ও ৪০ নং ওয়ার্ড দক্ষিণের সাবেক সভাপতি রশিদ আহমাদ রশিদ আহমাদ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন। তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযা গতকাল সকাল ১১টায় সিটি কর্পোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও নগর ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। জানাযার পূর্বে বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও নগর সভাপতি এস এম লুৎফর রহমান।
জানাযায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামে মহানগরীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জাকির হোসাইন, চট্টগ্রাম ১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি নাজির হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পতেঙ্গা থানা আমীর অধ্যক্ষ মুহাম্মদ সেলিম,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল, ৪০ নম্বর ওয়ার্ড আমীর মুহাম্মদ ইউসুফ, বিএনপি নেতা মুহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপিসি সেক্টরের সভাপতি আবু নায়িম মুহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, পতেঙ্গা থানা সভাপতি মাঈনুদ্দীন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান, ইপিজেড থানার সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম, মরহুমের বড় ছেলে ওমর ফারুক ও ছোট ছেলে ওমর তারেক।
নগর শ্রমিক কল্যাণের শোকবার্তা : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থানার সাবেক সহ-সভাপতি ও ও ৪০ নং ওয়ার্ড দক্ষিণের সাবেক সভাপতি রশিদ আহমাদ (৭২)-এর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।