কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাইয়ে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নওগাঁ-জয়পুরহাটের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কালাই, জয়পুরহাট-এর আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে ২০২৫ সালের সততা সংঘের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। কালাই উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাক্ষ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শহীদ।