মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে ইসলামি ছাত্র শিবিরের সাবেক কর্মী-সাথীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের মধুপুর উপজেলা শাখা মধুপুরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের মধুপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আরাফ।
প্রধান আলোচক ছিলেন শিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখক, গবেষক, মোটিভেশনাল স্পিকার ঢাকা মহানগর কমিটির শূরা সদস্য আহসান হাবিব ইমরোজ।
প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মোন্তাজ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় সদস্য ও মধুপুর উপজেলা জামায়াতের দায়িত্বশীল ময়েজ উদ্দিন, জামায়াতের জেলা যুব বিভাগের সেক্রেটারি মাওলানা বোরহানুল ইসলাম, মধ্পুুর উপজেলা আমীর অধ্যাপক আব্দুল কাদের, মধুপুর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজোয়ানুল্লা খান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নোমান, শিবিরের ময়মনসিংহ শহর শাখার সাবেক সভাপতি ইদ্রিস হোসেন, মধুপুর পৌর সভাপতি ইকবাল হোসেন, ইসলামী ছাত্র শিবিরের টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা সেক্রেটারি আ: রাজ্জাক, সাবেক জেলা শিবির সভাপতি লোকমান হোসাইন, সাংবাদিক সাইফুল ইসলাম, মধুপুর উপজেলা সাবেক শিবির সভাপতি মাও: রুহুল আমিন প্রমূখ।