চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের একটি নির্বাচনী সভায় হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) নির্বাচনী আসনের জামায়াতের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান বলেছেন, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গঠনে জামায়াত সর্বোচ্চ ভূমিকা রাখবে। গণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিশ্ববিদ্যালয় গুলোতে নিশ্চয়ই শিবিরের কাজকর্ম দেখতেছেন তারা যেভাবে বিশ্ববিদ্যালয় গুলো মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতেছে জামায়াত সেভাবে সারাদেশে ভূমিকা রাখবে। সোমবার (২৭ অক্টোবর) বাদ মাগরিব
১নং গাজীপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ডের চেগানগর নতুন বাজারে গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় ১নং গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো:নুরুল ইসলাম (সাজল)-এর সভাপতিত্ব করেন। ইউনিয়ন সেক্রেটারী মিজানুর রহমানের সঞ্চালনায় মাওলানা আব্দুল মতিনের কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয় পথসভা। এতে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারী মীর সাহেব আলী, ইউনিয়ন টিম সদস্য আজিজুর রহমান রুবেল, সাবেক জেলা শিবির সভাপতি টিম সদস্য খলিলুর রহমান-সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের আরো অনেক নেতৃবৃন্দ। দাঁড়িপাল্লা মার্কা বিজয় করতে সবাই কে আহ্বান করে সভার সমাপ্তি ঘোষণা করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: নুরুল ইসলাম সাজল।