নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা : ‎পিরোজপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী গতকাল দ্বিতীয় দিনের মত নেছারাবাদ উপজেলার ২নং সোহাগদল ইউনিয়ন এবং ১০নং সারেংকাঠী ইউনিয়নে গণসংযোগ করছেন। গণসংযোগ কালে তিনি বিভিন্ন দোকানপাট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের সাথে কুশল বিনিময় করেন।

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় করেন। তিনি ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষকদের আদেশ নিষেধ মেনে চলে ভালোভাবে পড়ালেখা করে মানুষের মত মানুষ হবার পরামর্শ দেন। তিনি গণমান সোহাগ দল নেছারিয়া ফাজিল মাদরাসা, নূরানী মাদ্রাসা এবং বরছাকাঠী হিফজুল কুরআন মাদ্রাসা এবং নূরানী মাদ্রাসা পরিদর্শন করেন।

বিকালে আলহাজ্ব শামীম সাঈদী ১০নং সারেংকাঠী ইউনিয়নের প্রধান কার্যালয় উদ্বোধন করেন। উদ্বোধন শেষে শামীম সাঈদী সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন। জামায়াত ক্ষমতায় গেলে তারা (জামা কি করবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, একটি হিংসা ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে। যেখানে কোন অবিচার অনাচার থাকবে না, থাকবে না চাঁদাবাজি, টেন্ডার বাজি, সন্ত্রাস। বিশেষ করে আমাদের দেশের সংখ্যালঘু যেমন হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টান তারা যে কোন সময়ের থেকে শান্তিতে বসবাস করবে। আমরা এও মনে করি আমরা মুসলিম। আমাদের কাছে সকলের জান এবং মাল নিরাপদ, সংখ্যালঘু বলতে কোন কথা নেই সবাই বাংলাদেশী। গণসংযোগকালে সাথে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা আমির জনাব মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারী মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটার মাওলানা জহিরুল ইসলাম, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি ও সমাজ কল্যাণ বিষয়ক সেক্রেটারী মো গোলাম আযম আছলাম প্রমুখ।