ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁও উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়েছে। সম্প্রতি সংগঠনের সদস্যদের মাঝে চারা বিতরণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন হয়।

এসময় ঈদগাহ মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মনির আহমদ, উপদেষ্টা এডভোকেট মোবারক সাঈদ, নুরুল হুদা, নাছির উদ্দিনের উপস্থিতে ঈদগাঁও জাগির পাড়া বাইতুশ শরফ জামে মসজিদ প্রাঙ্গণে কয়েকটি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

এদিকে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি উপজেলার বিভিন্ন এলাকায় জুলাই মাসব্যাপী চলমান থাকবে বলে জানান নেতৃবৃন্দ।