শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল টিমের সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম বলেছেন, এই সমাজে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে রুকনদের আদর্শিক দৃঢ়তা, শুদ্ধ চরিত্র ও ত্যাগের মানসিকতা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে সাহস, ধৈর্য ও সুদৃঢ় ইমানী চেতনা নিয়ে সংগঠন কাজ করতে হবে। দাওয়াত, তরবিয়াহ ও সাংগঠনিক কর্মধারা আরো বেগবান করে জনসম্পৃক্ততা বাড়াতে হবে।

গতকাল শনিবার সকাল ৯টায় বগুড়ার শাজাহানপুরের মাঝিড়াস্থ আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী কোনো ক্ষমতাকেন্দ্রিক দল নয়। এটি একটি আদর্শিক সংগঠন, যার মূল লক্ষ্য হলো আল্লাহর দেয়া দ্বীনকে সমাজে বাস্তবায়ন করা। রুকনগণ হচ্ছেন এই আদর্শিক কাফেলার প্রথম সারির সৈনিক। তাঁদের আত্মশুদ্ধি, তাকওয়া, ইখলাস ও দাওয়াতি কর্মতৎপরতার মাধ্যমে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য এমপি পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানী।

উপজেলা আমীর মাওলানা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদ, মাওলানা মোঃ আব্দুল হাকিম সরকার ও জেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহিল বাকী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মোঃ আব্দুস সালাম, আব্দুল লতিফ প্রামাণিক, উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মোঃ মোকলেছুর রহমান মুকুল, তারেকুল ইসলাম তারেক, উপজেলা বায়তুলমাল সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল মোমিন, উপজেলা ওলামা বিভাগের সভাপতি প্রভাষক মাওলানা মোঃ কাওছার আলী, শাজাহানপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার আতিকুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল মান্নান, মাওলানা মোঃ আনোয়ারুজ্জামান আনোয়ার, মাওলানা আব্দুর রশিদ, মাওলানা মোঃ আব্দুর রউফ খাঁন ও উপজেলা মজলিশে শূরা সদস্য মাওলানা মোঃ আব্দুস সাত্তার, সুবেদার (অব.) আনোয়ার হোসেন, মাওলানা ফজলুর রহমান প্রমুখ।