দাগনভূঁঞা উপজেলা সিলোনিয়ার চানপুরের বাসিন্দা, বিশিষ্ট ব্যাবসায়ী ডাকাতির শিকার কামাল উদ্দিন বাবুলের বাড়ি পরিদর্শন এবং সমবেদনা জানাতে উপস্থিত হন ফেনী-৩ (দাগনভূঁঞা-সোনাগাজী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী ডাঃ মোঃ ফখরুদ্দিন মানিক।

ডা: মানিক বাবুলের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আগত সাংবাদিকদের সাথে কথা বলেন। ডা: মানিক বলেন,আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দাগনভূঁঞা উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। চুরি ,ডাকাতি,অপহরন,চিনতাই,মাদক কারবারি এবং কিশোর গ্যাং এর উৎপাত আশংকাজনক বাড়ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছেনা।এসকল অপরাধের সাথে জড়িত ব্যক্তিদের অনেকের নামে মামলা হলেও এখনো পর্যন্ত উল্লেখ করার মত কোন অগ্রগতি পরিলক্ষিত হয়নি।

তিনি অবিলম্বে ডাকাতির ঘটনাসহ সকল অসামাজিক কাজের সাথে জড়িত দুস্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানান এবং জান মালের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

ডা: মানিক কিছু সময় কামাল উদ্দিন বাবুল এবং তার পরিবারের সদস্যদের খোজ খবর নেন। এবং প্রশাসনের সাথে বলে কার্যকর পদক্ষেপের ব্যাপারে ভুমিকা রাখার আশ্বাস প্রদান করেন।

উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওয়ালী উল্লাহ, ফেনী শহর সেক্রেটারী ফখরুল ইসলাম ,জামায়াত নেতা আতিক এবং শাহাবুদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।