কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল প্রমুখ।