খোকসা (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়া খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাখিয়া গ্রামের আকমত প্রামাণিকের ছেলে মোহাম্মাদ প্রামাণিক (৭০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সম্প্রতি তার নিজ বাড়িতে মোহাম্মাদ প্রামাণিক হামলায় মারাত্মকভাবে আহত হন। মঙ্গলবার ভোর ৪টায় চিকিৎসারত অবস্থায় মৃত্যু বরন করেন। নিহতের ছেলে তারিকুল ইসলাম জানান, আমাদের সঙ্গে একই গ্রামের সোনাই শেখের জমি সংক্রান্ত বিরোধ ছিল। সোমবার বিকেলে সোনাই শেখের মেয়ে জিম সম্পর্কে নাতনির সুবাদে ইয়ার্কির ছলে কিছু কথাবার্তায় জড়িয়ে পরে। রাত সাড়ে ৯টার সময় সোনাই শেখ ৪-৫ জনকে সঙ্গে নিয়ে সংঘবদ্ধ ভাবে তাদের বাড়িতে এসে তার মেয়ে জিমকে অশ্লীল ভাষায় কথাবার্তার অভিযোগে বাবা-মেয়ের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে তার বাবার অ-কোষে আঘাত করলে মারাত্মক ভাবে অসুস্থ হয়ে গেলে খোকসা উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার অবস্থা অবনতি হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করে। চিকিৎসারত অবস্থায় ভোররাতে আমার বাবা মারা যান। আমি দ্রুত বাবার হত্যাকারীর বিচার চাই। খোকসা থানা অফিসার্স ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ইতোমধ্যে সার্কেল এসপি ঘটনা পরিদর্শন করেছেন।
গ্রাম-গঞ্জ-শহর
৭০ বছরের বৃদ্ধকে পিটিয়ে হত্যা
কুষ্টিয়া খোকসা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাতপাখিয়া গ্রামের আকমত প্রামাণিকের ছেলে মোহাম্মাদ প্রামাণিক (৭০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।