বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা: বাউফলে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় হেল্প ডেক্স চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা।

২৯ জুন রবিবার সকাল ৯টা থেকে ১:৩০টা পর্যন্ত উপজেলার নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, নওমালা নেছাড়িয়া ফাজিল মাদরাসা ও ধানদী কামিল মাদরাসা এই পাঁচটি কেন্দ্রে চালু রাখা হয়েছে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোঃ শফিকুল ইসলাম মাসুদ।

ইসলামী ছাত্রশিবিরের এসব হেল্প ডেক্স থেকে পরীক্ষার্থীদের জন্য প্রায় ৮০০ শতাধিক ৫০০ গ্রাম খাবার পানি,স্যালাইন, মাক্স ও কলম বিতরন করা হয়েছে।

পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে যখন তারা তৃষ্ণার্ত ছিল তখন ইসলামী ছাত্রশিবিরের কাছ থেকে খাবার পানি, স্যালাইন পেয়ে তারা তাদের তৃষ্ণা নিবারণ করেছে।

পরীক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবিরের কাজকে স্বাগণ জানিয়েছে। শিক্ষার্থীরা ইসলামী ছাত্রশিবির ও ড. শফিকুল ইসলাম মাসুদ ভাইকে ধন্যবাদ জানিয়েছে,

হেল্প ডেস্ক পরিচালনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ লিমন হোসেন অফিস সম্পাদক মোঃ জুবায়ের হোসেন বাউফল পূর্ব জোনের সভাপতি হাফেজ আবিদ আন নাহিয়ান, বাউল দক্ষিণ জোনের সভাপতি মোঃ জাকারিয়া,দেলোয়ার হোসেন সহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।