মুরাদনগর (কুমিল্লা)সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা চাপিতলা ইউনিয়ন চাপিতলা বাজারে উত্তর পাশে নিমাইজুড়ী নদীর উপর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন ২০ গ্রামের হাজারো মানুষ।
স্থানীয়রা বলেন, স্থায়ী সমাধান মেলেনি। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ভাঙা পিলার, সাইড রেলিং ভাঙা, ব্রিজে মাঝখানে প্লাস্টার ওঠে গর্ত রয়েছে। বর্ষাকালে নদীর পানি স্রোতে ব্রিজটি কাঁপাকাপি করে। আতঙ্কিত থাকে মানুষ। এইবোধ হয় ভেঙে পরলো। মানুষ পার হতে গিয়ে যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনায়।
স্কুল ছাত্রী ইভা, নুসরাত, ফেরদৌসী সহ আরও বলেন, বৃষ্টি হলে তো এ ব্রীজের ওপর দিয়ে চলা অসম্ভব। তখন প্রায় আধাঘন্টার রাস্তা ঘুরে যাতায়াত করতে হয়। এতে দেরি হয়, ঝামেলাও বাড়ে।
চাপিতলা গ্রামের কলেজ ছাত্রী আখিঁ আক্তার, ছামছুন্নাহার ও ছাত্র আকাশ বলেন, নিমাইজুড়ী নদী উপর পুরাতন ব্রীজে উঠলে কাঁপা-কাঁপি করে। ভয়ে নিজের শরিলও কাঁপা-কাঁপি করে। ভয়ে ভয়ে পার হতে হয়। অনেক সময় পা ফঁসকে পড়ে যাওয়ার উপক্রম হয়।
ব্যাবসায়ীক এম এ হাসিব বলেন, কৃষকেরা ধান চালের বস্তা মাথায় করে আসাযাওয়া পথে ব্রীজটি কাঁপা-কাঁপি করে। অনেক সময় নিমাইজুড়ী নদীতে পড়ে গিয়ে ক্ষতি হয়।
স্থানীয়দের অভিযোগ, ১৯৮৬ সালে নিমাইজুড়ী নদীর ওপর ব্রীজটি নির্মিত হয়। এরপর থেকে ব্রীজটি কোন মেরামতের হাত দেওয়া হয় নাই। আমরা বহুকাল ধরে বহুবার চেয়ারম্যান -মেম্বারদের বলেছি। ব্রীজটা নির্মাণ জন্য সরকারের কাছে আবেদন করেন। চাপিতলা বাসীর একটাই দাবি চাপিতলা বাজারে ব্রীজটা ভেঙে নতুন ব্রীজ নির্মান করা হউক।