কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : সম্প্রতি জেলার কুমারখালী উপজেলার এলঙগী পাড়ায় আকাশ হোসেন নামের একজনে বসতবাড়ি ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে। বিভিন্ন মিডিয়ায় ঘটনাটি জানার পর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জামায়াতে ইসালামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী সমাজসেবক আফজাল হোসেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান। তিনি গত শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে আকাশের পরিবারের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্যাদি প্রদান করেন।
এসময় আফজাল হোসেন বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের বিপদে-আপদে সহযোগিতা করা একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমি চেষ্টা করছি, যতটুকু সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ।
জামায়াতে ইসলামীর র পক্ষ থেকে সহায়তা পেয়ে আকাশ ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, আগুনে আমরা সব হারিয়েছি। জীবন কাটাতে দিশেহারা হয়ে পড়েছিলাম। দুঃসময়ে আফজাল হোসেন আমাদের পাশে দাঁড়িয়েছেন, এতে আমরা নতুন করে বাঁচার সাহস পেয়েছি। এলাকাবাসী জামায়াত নেতা ও এমপি প্রার্থী আফজাল হোসেনের এই মানবিক উদ্যোগকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়েছেন।