গাইবান্ধা সংবাদদাতা: আগামীর পৃথিবীকে সুন্দর রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সকলকে বৃক্ষ রোপণ করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে রক্ষা করতে হলে সবাইকে গাছ লাগানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার আমীর মোঃ আব্দুল করিম।

তিনি গত ৬ জুলাই বিকালে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহে জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ, গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ ওমর ফারুক রিপনের পরিচালনায় এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ গাইবান্ধা সদর উপজেলা শাখার সভাপতি মোঃ নুরুন্নবী সরকার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ শাকিল মিয়া প্রমুখ। পরে সাধারণ জনগণের মাঝে বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।