পলাশ সংবাদদাতা : নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ও নরসিংদী জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি এডভোকেট মো: ছাদেকুর রহমান গাজী বুধবার ভোর পাঁচটার দিকে ইন্তিকাল করেছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮। তিনি স্ত্রী, দুই সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর নরসিংদী জেলা কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। মরহুমের গ্রামের বাড়ী নরসিংদী সদর উপজেলার কাঠালিয়া গ্রামে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি আলহাজ¦ এড. আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক এড. নূরুন্নবী শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়াও নরসিংদী জেলা জামায়াতের আমীর অধ্যাপক মুসলেহুদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক আমজাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
জামায়াতের শোক এডভোকেট ছাদেকুরের ইন্তিকাল
নরসিংদী জেলা আইনজীবী সমিতির সম্মানিত সদস্য ও নরসিংদী জেলা জজ আদালতের অতিরিক্ত জিপি
Printed Edition