পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : ‎কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে তিনদিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা ঈদগাহ মাঠে ৩ দিন ব্যাপী কৃষি মেলা পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ বিল্লাল হোসেন ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব নূরে আলম, পৌর জামাতের আমীর মাওলানা নাজমুল হক, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক জনাব মিনহাজ উদ্দীন সহ ছাত্রশিবির ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তা ও সহকারী কৃষি সুপারভাইজারগন উপস্থিত ছিলেন।

এ সময় অতিথিবৃন্দ ভিবিন্ন স্টল ঘুরে দেখেন ও মালিকদের খুজ খবর নেন। পাকুন্দিয়া উপজেলা হতে আগত ১১ টি নার্সারি স্টল মেলায় অংশগ্রহণ করেন।