সলঙ্গা (সিরাজগঞ্জ) সংবাদদাতা : তাড়াশ ও সলঙ্গার আঞ্চলিক সড়কে-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ থানা আমসগর এলকায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তাড়াশ উপজেলা ২ কিলোমিটার আমসাগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমান আলী তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ভিকমপুর গ্রামের মৃত জুব্বার আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ইমান আলী মোটরসাইকেলে দুইজন আরোহী নিয়ে হাটিকুমরুল গোল চত্বর থেকে তাড়াশ উপজেলার দিকে যাচ্ছিল।

পথিমধ্যে তাড়াশ উপজেলা আমসাগর স্থানে আসলে বিপরীত দিকে দাঁড়িয়ে থাকা মাছবাহি নসিমনের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ইমান আলী নিহত হন। সে দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।