মীরসরাই সংবাদদাতা : মীরসরাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে চট্টগ্রাম ১ মীরসরাই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী সাইফুর রহমান মীরসরাই উপজেলার ৫নং ওসমানপুর ইউনিয়নের প্রজেক্ট বাজারে জেলেদের সাথে মত বিনিময় ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

ওসমানপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সভাপতি ইকবাল হোসেন চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট সাইফুর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এর সিনিয়র সহকারী পরিচালক হোসাইন রশিদ, ইউনিয়ন জামায়াতের ইসলামী সেক্রেটারি মোতালেব মেম্বার, পেশাজীবি সভাপতি আশরাফ উদ্দিন শাহিন, শ্রমিক কল্যান সভাপতি রেজাউল করিম, জোরারগঞ্জ ওলামা বিভাগের থানা সহ-সভাপতি হাফেজ ইসমাইল, যুব বিভাগ সেক্রেটারি ইমাম উদ্দিন, বাইতুল মাল সম্পাদক ইউসুফ করিম, ৭নং ওয়ার্ড সভাপতি নাছির উদ্দীনসহ ইউনিয়ন ও ওয়ার্ড কমী বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে বক্তব্য রাখেন জেলেদের সর্দার কমল হরি দাস তাদের বিভিন্ন সমস্যার কথা এডভোকেট সাইফুর রহমানের কাছে উপস্থাপন করে।

এডভোকেট সাইফুর রহমান বলেন আমি জেলেদের সব সমস্যার কথা শুনেছি ইনশাআল্লাহ আমি সব সমস্যার সমাধান করবো।