ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনটে সামাজিক ফেসবুক লাইভে এসে রাসেল আহম্মেদ (৩৫) নামে এক যুবক বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। সম্প্রতি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরআগে ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় নিজের ফেসবুক প্রোফইল থেকে লাইভে আসে রাসেল। লাইভ চলাকালিন সময়ে এ্যালোমিনিয়াম ফসফাইট নামক দুটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে অচেতন হয়ে পড়েন। নিহত রাসেল আহম্মেদ ধুনট পৌরসভার পশ্চিমারনশাহী এলাকার সোনা মিয়ার ছেলে। সে অনলাইন ফ্রিল্যান্সিং এর কাজ করতেন।
জানাযায়, গত দেড় বছর আগে ধুনট পৌরসভার দক্ষিণ অফিসারপাড়া এলাকার লুৎফর রহমানের মেয়ে নাদিয়া আক্তার প্রেমাকে বিয়ে করে রাসেল। এর কিছুদিন পর স্ত্রীকে নিয়ে ওই এলাকাতেই ভাড়া বাসায় বসবাস শুরু করে। কিন্তু তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। ফেসবুক লাইভে এসে দুটি পরিবারকে মুক্তি দিয়ে যাচ্ছে বলে কান্না জড়িত কন্ঠে জানায়।