লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে এক ব্যক্তিকে প্রকাশ্যে অপহরণ, মারধর ঘটনার পর চন্দ্রগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের মাধ্যমে ভুক্তভোগীকে উদ্ধার করেন এবং অপহরনকারী চক্রের চার’জনকে ঘটনাস্থলে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম নোমান।
সম্প্রতি চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন ১৪ জুলাই চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী শহিদুল ইসলাম (মামলা নং-১২)। মামলায় ৫জনকে আসামী করে অজ্ঞাত আরো ১০জন নাম উল্লেখ করা হয়েছে। শহিদুল ইসলাম নোয়াখালি পৌরসভার ৯নং ওয়ার্ডের আরিফ মিয়া রাজ বাড়ির মৃত আব্দুল কাদেরের ছেলে।