মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ছাত্রলীগের সাধারণ সম্পাদ নাজমুল হাসান অমিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার, নাজমুল হাসান অমি (২৬) বাঙ্গরা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর গ্রামের মো: শফিকুল ইসলামের ছেলে। সম্প্রতি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৫ অক্টোবর দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার দিবাগত রাতে নাজমুল হাসান অমিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান অমি কে গ্রেফতারের বিষয়টি স্বীকার করে বলেন, শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।