শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যেগে এক যুব শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টায় শার্শা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক যশোর জেলা আমির মাও. আজিজুর রহমান।

শার্শা উপজেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ মাও. ফারুক হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন যশোর জেলা জামায়াতের আমিন অধ্যাপক গোলাম রসুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক মো. রেজাউল করিম, শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. জাহাঙ্গীর আলম, জেলা যুব বিভাগের সেক্রেটারী এডভোকেট শফিকুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম।