গজারিয়া সংবাদদাতা : মুন্সিগঞ্জের গজারিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গজারিয়া উপজেলা শাখার উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরে আলমের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আবু ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য জনাব আব্দুল মালেক, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শূরা সদস্য ও উপজেলা জামায়াতের সাবেক আমীর জনাব শাহজাহান সরকার, জেলা শূরা সদস্য ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদের জেলা সভাপতি, জনাব সুরুজ মাস্টার, উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ হেলালী সহ উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ।