বগুড়ার ধুনটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। উপজেলার নিমগাছী ইউনিয়নের পিড়াপাট গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সায়েদ আলী ও তার পরিবারকে শনিবার ৪ অক্টোবর এ সহায়তা প্রদান করেন। ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর ধুনট নির্বাচনী এলাকার এমপি পদপ্রার্থী আলহাজ্ব মাওলনা দবিবুর রহমান ও জামায়াতে ইসলামী বগুড়া জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান।

এ সময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর সহকারী অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, ধুনট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি ফিরোজ আহম্মেদ, ধুনট উপজেলা জামায়াতে ইসলামী কর্মপরিষদ সদস্য জহুরুল ইসলাম, নিমগাছী জামায়াতের আমীর মাওলানা মহসীন আলম, সেক্রেটারী হযরত আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।