বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা : সীমান্তবর্তী এলাকায় মাদক প্রবেশ ও বিস্তার রোধে বুড়িচং উপজেলায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তানভীর হোসেন। তিনি বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার এবং সমাজকে গ্রাস করছে। বুড়িচং সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখান দিয়ে মাদকের প্রবেশের সম্ভাবনা বেশি। মাদক প্রবেশ রোধে সীমান্ত এলাকাগুলোতে চেকপোস্ট বসানো হবে এবং নজরদারি বাড়ানো হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। শুধু প্রশাসন নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে এই আন্দোলনে অংশ নিতে হবে।”
“মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্কুল-কলেজ, পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান সবাইকে সচেতন করতে হবে। যারা মাদক সেবন ও পাচারে জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূঁইয়া, সেনাবাহিনীর প্রতিনিধি লে. ফারহান ইশরাক নাবিল, থানার প্রতিনিধি এসআই নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ অক্ষর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আফরিনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছিমা আক্তার, বিআরডিবি কর্মকর্তা রাসেল সারওয়ার, বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ হাবিবুর রহমান।