আম উৎসব
চৌদ্দগ্রাম (কুমিল্লা) : কুমিল্লার চৌদ্দগ্রামে শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার ৬০০ ও চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী জামিয়া ইমদাদিয়া জুলফিকার হায়দার কারিমীয়া মাদরাসার ২০০ শিক্ষার্থীর সাথে আম উৎসব করেছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার শিশু থেকে দশম শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে হেফজ বিভাগ, নুরানী বিভাগ, দ্বীনিয়া শাখার প্রত্যেক শিক্ষার্থীকে একটি আম রুপালি এবং এক প্যাকেট বিস্কুট বিতরণ করেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার মনির হোসেন খোকন, জাহাঙ্গীর আলম সাহেদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ রাসেল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, চিওড়া ইউনিয়ন ব্লাড ডোনেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হোসেন নয়ন, উপদেষ্টা মো. আবুল হাশেম, স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের সদস্য মো. হাসান, তানভীর হোসেন, সোহাগ মোর্শেদ চৌধুরী, আলোকচিত্রী সাকিবুল হাসান মিয়াজীসহ মাদরাসার শিক্ষকবৃন্দ। এছাড়া পূর্ব ডিমাতলী মাদরাসার ছাত্রদের মাঝেও আম এবং বিস্কুট বিতরণ করেন স্বপ্ন পূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসেন।
সভা অনুষ্ঠিত
কালীগঞ্জ (লালমনিরহাট) : লালমনিরহাটের কালীগঞ্জে এগ্রিকারলচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রশন ও এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্পের আওতায়২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি বিভাগ রংপুর অঞ্চল এর উপপরিচালক শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিল লালমনিরহাট কৃষি সম্প্রসারণ এর উপপরিচালক ড. সাইখুল আরেফিন। কংগ্রেসে সচতন নারী-পুরুষ কৃষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ছাত্র, যুবকসহ সরকারি দপ্তরের একাধিক কর্মকর্তা অংশ গ্রহন করেন।
উপজেলা কৃষি অফিস জানান- আধুনিক কৃষি ব্যবস্থায় নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধি, কম খরচে বিশ্বমানের ফল- ফসল উৎপাদনে প্রশিক্ষণ-পরামর্শ প্রদানের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে কৃষক, সৌখিন কৃষকদের অংশগ্রহণে ৭টি করে ‘পার্টনাট ফিল্ড স্কুল কংগ্রেস’ বা পি এফ এস ইউনিটের মাধ্যমে কৃষক পর্যায়ে সক্রিয়তা ও সচেতনতা বৃদ্ধি এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য।
প্রণোদনা বিতরণ
ঈদগাঁও (কক্সবাজার) : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বিনামূল্যে বিভিন্ন প্রকার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪- ২৫ অর্থ বছরে খরিফ- ২ মৌসুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঈদগাঁও এসব উপকরণ বিতরণ করেছে।
ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ঈদগাঁও বিমল চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা কৃষি অফিসার (অ. দা.) মো. জাহিদ হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান মো. মহি উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. ফজলে রাব্বি, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন ও জালালাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি নুরুল আলম।
বৃদ্ধকে কুপিয়ে হত্যা
মীরসরাই সংবাদদাতা : চট্টগ্রামের মীরসরাইয়ে নিজ বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ফয়েজ আহম্মদ (৮৫) নামে এক বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। ফয়েজ আহম্মদ উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বদ্ধ গেড়ামারা গ্রামের মরহুম শেখ আহম্মদের ছেলে বলে জানা গেছে। পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিহত ফয়েজের স্ত্রী ফিরোজা বেগম পাশের এক বাড়িতে গর্ভবতী নারীকে সাহায্যের জন্য গেলে বাড়িতে ফয়েজ আহম্মদ একা হয়ে যায়। রাতের কোনো একসময় কে বা কারা তাকে হাত-পা বেঁধে হত্যা করে খাটের মধ্যে ফেলে যান।
মানববন্ধন
মনোহরগঞ্জ (কুমিল্লা) : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাশেম, বিএনপি নেতা মীর হোসেন, আনোয়ার হোসেন, মো. নোমান, সালাহ উদ্দিন, মো. মিজান, সালেহ আহমদ, মো. সোহাগসহ কারারুদ্ধ সকল নেতাকর্মীর বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে উপজেলার সরসপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনগুলো। উপজেলার লক্ষণপুর বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন সরসপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসআই সুকান্ত দাস গ্রেপ্তার
চুয়াডাঙ্গা সংবাদদাতা : খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ী ভাংচুরসহ ৪টি মামলার এজাহারভুক্ত আসামী ও নানা অভিযোগে অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) সুকান্ত কুমার দাসকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে সদর উপজেলা আমলী আদালতে সোপর্দ করা হয় । আদালতের বিচারক জ্যেষ্ঠ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার তাঁকে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
গ্রেপ্তার সুকান্ত কুমার দাস খুলনার ডুমুরিয়া থানার কালিকাপুর গ্রামের শত্রুঘœ দাসের ছেলে এবং চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। ছুঁটিতে তার নিজ বাড়ীতে খুলনায় অবস্থানকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গত মঙ্গলবার (২৪ জুন) তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। চিকিৎসা শেষে পুলিশ তাকে ছেড়ে দিলে খুলনায় তাকে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন চলে।
চলছে ঘুষ বাণিজ্য
সীতাকু- (চট্টগ্রাম) : চট্টগ্রামের সীতাকু- পৌরসভায় ওএমএস এর ডিলারশিপ পাইয়ে দিতে ৫০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগ ওঠেছে পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শামসুল আলম আজাদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে সুবিধাভোগী ডিলারদের মোটা অংকের টাকার বিনিময়ে ভিন্ন নামে আবেদন করিয়ে ডিলারশিপ পেতে সহযোগীতা করছেন বলেও অভিযোগ ওঠেছে তার বিরুদ্ধে। বিষয়টি এলাকায় জানা-জানি হলে স্থানীয় বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ তুলেছেন খোদ পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ ভূঁইয়া।
তিনি বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগের অবৈধ রাতের ভোটের অংশীদার ছিলেন আওয়ামী আমলে তিনবারের নির্বাচিত এই কাউন্সিলর। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ভোল পাল্টিয়ে সে নিজেকে সীতাকু- পৌরসভার বিএনপি নেতা দাবী করে এবং বিএনপির নাম ব্যবহার করে অনেক অপকর্ম করছে এই আজাদ। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে গেলেও রাতের ভোটের এই কাউন্সিলর এখনও পৌরসভা এলাকায় তার অপকর্ম চালিয়ে যাচ্ছে যা থেকে বিএনপির ত্যাগী নেতারাও রেহায় পাচ্ছে না। শহীদুল্লাহ আরও বলেন, ওএমএস ডিলারশিপ পাইয়ে দিবে বলে আমার কাছ থেকে কমিশনার আজাদ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।
বিনামূল্যে বাস সার্ভিস
রুপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জের সরকারি মুড়াপাড়া কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের নির্বিঘেœ পরিক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বিনামূল্যে বাস সার্ভিস ব্যবস্থা করেছে জিয়া মেমোরেবল ফাউন্ডেশন। বৃহস্পতিবার ( ২৬ জুন) সকাল ৮ টায় সরকারি মুড়াপাড়া কলেজ থেকে সলিমুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজের উদ্দেশ্যে বাসগুলো ছাড়া হয়। পরিক্ষার্থীরা যাতে কোনো রকম দুশ্চিন্তা ছাড়া ও মানসিক প্রশান্তি নিয়ে সঠিক সময়ে পরিক্ষায় অংশ নিতে পারে সেই লক্ষ্যেই এ রকম একটি মহৎ উদ্যোগ নিয়েছে কলেজের সাবেক ভিপি, জিয়া মেমোরেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। তার এ ব্যতিক্রম উদ্যোগে সঠিক সময়ে পরিক্ষা কেন্দ্রে পৌঁছে ও পরিক্ষা শেষ করে নিরাপদে বাড়িতে ফিরে পরিক্ষার্থীরা। এ বিনামূল্যে এ বাস সার্ভিসটি সকল পরিক্ষায় দেওয়া হবে।
আসামি আটক
দাউদকান্দি (কুমিল্লা) : কুমিল্লার দাউদকান্দিতে একাধিক মামলার আসামি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এস আই আহসান হাবীব সঙ্গীয় ফোর্স নিয়ে দাউদকান্দি বাজার থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি জাকির হোসেনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত জাকির হোসেন দাউদকান্দি পৌর বাজারে মৃত আনোয়ার হোসেনের পুত্র। পুলিশ গ্রেফতারকৃত আসামী জাকির হোসেনকে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছেন। সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী।