বোদা (পঞ্চগড়) সংবাদদাতা : পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খোঁচাবাড়ি ধনমন্ডল ঢাকাই পাড়া গ্রামের একটি বাড়ির পাশের বাঁশঝাড় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য, ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহত মোকলেছার রহমান (৪৫) ওই গ্রামেরই বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে। তিনি কোচাবাড়ী বাজারে কসমেটিকস ও চুড়িমালার ব্যবসা করতেন। এছাড়াও তিনি মাহিন্দ্র গাড়ি চালানো এবং কৃষি কাজের সাথেও জড়িত ছিলেন। খবর পেয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
দেবীগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মোকলেছার রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খোঁচাবাড়ি ধনমন্ডল ঢাকাই পাড়া গ্রামের একটি বাড়ির