ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের নেতা কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহিন অপপ্রচারের বিরুদ্ধে চরভূরুঙ্গামারীর সচেতন মহলের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগষ্ট দুপুরে নতুন হাট বাজারের চরভূরঙ্গামারী হাই স্কুল মোড়ে মাদকসেবী মামলাবাজ ও মব সৃষ্টিকারী লুৎফর ও মাদক মামলা, পুলিশের নিকট থেকে মাদকের আসামীকে ছিনাতাই ও জুলাই আগষ্ট আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামী, কুড়িগ্রাম জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম আহ্বায়ক কথিত সাংবাদিক আনোয়ার হোসেন আরিফ এবং চরভূরুঙ্গামারী ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম লিটন কর্তৃক ইউনিয়ন বিএনপি নেতাদের নামে ভিত্তিহীন অপ প্রচারের প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গ্রাম-গঞ্জ-শহর
বিএনপির নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার চরভূরুঙ্গামারীতে আওয়ামীলীগের নেতা কর্তৃক