ফুলবাড়ী, দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া (ভাদুরী) কাঁচা বাজারে উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত পানি সেচ ভাড়া আদায়ের প্রতিবাদে সম্প্রতি শত শত কৃষক সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন। গুড়গুড়ি মহিউল উলুম দাখিল মাদরাসা শিক্ষক মোঃ কোহিনুর ইসলাম তাঁর বক্তব্য উপস্থাপন করে বলেন গত ২৪ জুন সচেতন কৃষক গন গণস্বাক্ষর সহ প্রতিকার চেয়ে পার্বতীপুর উপজেলা সেচ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রোকৌশলী বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি সম্প্রসারন অধিদপ্তর, উপসহকারী প্রকৌশলী পার্বতীপুর গন আবেদন করার পরেও কোন প্রকার প্রতিকার মুলক ব্যাবস্থা গ্রহন না করায় আমরা বাধ্য হয়ে আজকে কৃষক সমাবেশের আয়োজন করেছি । বক্তাগন দাবি করেন, এলাকার শান্তি প্রিয় কৃষক গন দীর্ঘ কয়েক বৎসর হতে নীরবে অতিরিক্ত সেচ ফি প্রদান করে আসছেন এখন সময় এসেছে প্রতিবাদ করার। জানা গেছে ইরি ও আমন মৌসুমে ধান চাষের ক্ষেতে পানি সরবরাহ কালিন ফি বাবদ সরকার নির্ধারিত তালিকার চেয়ে ৩/৪ হাজার টাকা অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন গভীর নলকূপ মালিক আসাদুল হক ( সাবেক মেম্বার) আকন্দ পাড়ার আবু বক্করের ছেলে মোহসীন আলী সহ অন্যান্য সেচ মেশিন মালিকগন ঐক্য বদ্ধ হয়ে সাধারণ কৃষক দের জিম্মি করে সর্বশান্ত করছেন।
গ্রাম-গঞ্জ-শহর
সেচ কমিটির অতিরিক্ত সেচ ফি আদায়ের প্রতিবাদে কৃষক সমাবেশ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খনিজ শিল্পাঞ্চল মধ্যপাড়া (ভাদুরী) কাঁচা বাজারে উপজেলা সেচ কমিটি কর্তৃক নির্ধারিত ভাড়ার অতিরিক্ত পানি সেচ ভাড়া আদায়ের প্রতিবাদে সম্প্রতি শত শত কৃষক সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন।