সম্প্রতি দখলদার ইসরাইলের গাজা দখলের ঘোষণা, গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ভ্রাতৃপ্রতীম গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে আগামীকাল বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে আওলাদে রাসূল আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবের আল মাদানীর আহ্বানে শীর্ষ ওলামায়ে কেরাম ও ইসলামিক স্কলারদের নেতৃত্বে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
দেশবাসী অবগত আছেন দখলদার ইসরাইলের ন্যক্কারজনক হামালায় গাজায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হাজার হাজার শিশু অনাহারে মারা যাচ্ছে। গাজায় বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী আগ্রাসনের ফলে এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন যাদের অধিকাংশই নিরীহ নারী ও শিশু এবং প্রায় পৌণে দুই লাখ ফিলিস্তিনি গুরুতরভাবে আহত হয়েছেন। গাজাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়ার নীতি ইসরাইল প্রকাশ্যে অনুসরণ করছে, যা মানবতার বিরুদ্ধে চরম অপরাধ এবং জাতিগত নিধনের শামিল।
এই প্রেক্ষাপটে আয়োজকদের পক্ষ থেকে ঢাকাবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে যাতে বিশ্ববাসীর কাছে ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং গাজায় চলমান মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে শক্তিশালী প্রতিবাদ গড়ে তোলা যায়। কাল উল্লেখ্য, মার্চ ফর গাজা প্রোগ্রামটি আগামীকাল বাদ জুমআ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে। প্রেস বিজ্ঞপ্তি