বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা: আবু জাফর (সাবু) দীর্ঘ রোগভোগের পর ১৫ জুন রোববার সকালে স্থানীয় একটি হাসপাতালে ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মার্চ ২০২৩ থেকে দীর্ঘ ২৭ মাস নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শেষ দুই মাসের বেশী সময় তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তিনি স্ত্রী ঢাকা মেডিকেল কলেজের সাবেক সহযোগী অধ্যাপক ডা: জাকিয়া নাজনীন লাকী, এক ছেলে, এক মেয়ে, নাতি, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
ডা: আবু জাফর নওগাঁ শহরে জন্মগ্রহণ করেন। তিনি সরকারি চাকুরী হতে অবসর গ্রহণের পর চিকিৎসা বিষয়ক সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। রোববারই বাদ আসর ‘গলফ হাইটস’ প্রাঙ্গণে জানাজা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি পিডিবি’র সাবেক পরিচালক জনসংযোগ এ এস এম বজলুল হকের ভগ্নীপতি ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।