শার্শা (যশোর) সংবাদদাতা : যশোরের শার্শায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে সংষর্ষে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরঙ্গজেবসহ ৩ জন জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ টার সময় শার্শা থানার পিছনে। সংঘর্ষে আহতরা হলেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা গ্রামের আকবার আলীর ছেলে আরঙ্গজেব(৫২), জব্বার আলীর ছেলে আব্দুল জলিল(৫৫), আসাদুজ্জামান বাবলুর ছেলে অর্ণব আহম্মেদ(২৫) ও আকরম আলীর ছেলে আসিফ আহম্মেদ(২৫)। আহতদের মধ্যে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরঙ্গজেব শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদ যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে অর্ণব আহম্মেদ ও আসিফ আহম্মেদ এর অবস্থা আশংক জনক।

সূত্রে জানা গেছে, সোমবার সকালে শার্শা থানার পিছনে একটি ড্রেন নির্মাণ এর কাজ চলছিল। এ সময় অর্ণব ও আসিফ তাদের জমির উপর দিয়ে ড্রেন নির্মাণে বাধা দেয়। এ সময় তর্ক বিতর্কের এক পর্যায় দু-গ্রুপে সংঘর্ষ হয়। সংঘর্ষে ৪ জন আহত হয়।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরঙ্গজেব বলেন সরকারিভাবে থানার পিছনে ড্রেন নির্মাণের কাজ চলছিল। এ সময় সে সহ কয়েকজন সেখানে গেলে দেখতে পান অর্ণব ও আসিফ ড্রেন নির্মাণে বাধা দিচ্ছে। তখন বিষযটি প্রতিবাদ করলে সেখানে অর্ণব, আসিফসহ কয়েকজন তদের উপর হামলা করে আহত করে।