পলাশবাড়ী (গাইবান্ধা) : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১২৩তম শহীদ, রেজবুল হক সরকার প্লাবনের ২০তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে।

রোববার (১৫ জুন ২০২৫) উপজেলার পবনাপুর ইউপির পবনাপুর গ্রামে সকাল থেকে শহীদের কবর জিয়ারত, কোরআনখানি ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা শাখার অফিস সম্পাদক মোঃ ইউসুফ আল কারযাভী,গাইবান্ধা সদর থানা শাখার সভাপতি সাইয়েদ আজহারুল ইসলাম,পলাশবাড়ী পৌর শাখার সভাপতি আব্দুল্লাহ আল রুবেল, পূর্ব থানা শাখার সভাপতি ইমরান হোসাইন।

দোয়া মাহফিলে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। আল্লাহ শহীদ রেজবুল হক সরকার প্লাবনকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

উল্লেখ্যঃ শহীদ রেজবুল হক সরকার প্লাবন ১৩ জুন ২০০৫ সালে জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক হামলার শিকার হয়ে ১৫ জুন ২০০৫ সালে শহীদ হন।