হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : সাংবাদিকতা চাইলেই করা যায় না। তথ্যবহুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য চ্যালেঞ্জ নিতে হয়, বহু বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়। তাই সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা সম্প্রতি সাংবাদিক ঐক্য পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা এ মন্তব্য করেন।
হাটহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আর জে এফ’র চেয়ারম্যান ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান ও দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মুমিন, দৈনিক নয়া বাংলা পত্রিকার সম্পাদক এনায়েত উল্লাহ, হাটহাজারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম জামাল উদ্দিন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শিমুল মহাজন, চবি সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. শিপক নাথ, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন চেয়ারম্যান, এবি পার্টি’র ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল দিদারুল আলম পিএসসি (অব.), ইসলামিক ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, জামায়াতের পৌর আমীর মাস্টার মাহমুদুল করিম, হেফাজতের যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির ও গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ শোয়েব।