গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : সম্প্রতি বরিশালের গৌরনদীতে পৃথক দুটি বজ্রপাতে মোঃ জুয়েল হাওলাদার (২৩) নামের এক পাওয়ারটিলার চালক নিহত ও বকুল বেগম (৩০) নামের এক গৃহবধূ আহত হয়েছে। গুরুতর আহত ওই গৃহবধূকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী, হতাহতদের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে মাত্র ২মিনিটের ব্যবধানে উপজেলার বার্থী ও বাগিশের পাড় গ্রামে পৃথক দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।বার্থী গ্রামের পাওয়ারটিলার চালক জুয়েল হাওলাদার তখন তার পাওয়ার টিলারটি (ট্রাক্টর) চালিয়ে মাঠের জমি চাষ করছিলেন। হঠাৎ বজ্রপাতে চলন্ত পাওয়ার টিলার থেকে ছিটকে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।