চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডাঃ হারুন অর রশিদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডাঃ জাহাঙ্গীর খান।