আত্রাই (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে মনিরুল ইসলাম (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গত ১৭ আগস্ট আত্রাই রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে রামপুর বটতলী ব্রিজের পূর্বপাশে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মনিরুল স্থায়ীভাবে বগুড়ার দুপচাচিয়ার বাসিন্দা হলেও ছোটবেলা থেকে আত্রাইয়ের আমপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়ে ওঠেন।
ঘটনার সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রামপুর এলাকার রেলক্রসিং অতিক্রম করার সময় মনিরুল ট্রেনের ধাক্কায় কাটা পড়ে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছায় ৬৩ হাজার শিশু কিশোরকে
টাইফয়েডের টিকা দেওয়া হবে
চৌগাছা (যশোর) সংবাদদাতা : যশোরের চৌগাছায় ৬৩ হাজার শিশু কিশোরকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৮ কর্মদিবসে এ টিকা দেওয়ার কাজ শেষ করা হবে। এ উপলক্ষে সচেতনতা বৃদ্ধি ও নানা শ্রেণি-পেশার মানুষদেরকে অবহিত করার জন্য প্রতিদিন কর্মশালার আয়োজন করা হয়েছে। গত রোববার মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকদের নিয়ে চৌগাছা হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানুল মিজান রুমি। কর্মশালায় জানানো হয় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল ছেলেমেয়েদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে। স্থানীয় ইপিআই কেন্দ্র, স্কুল ও মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য শিশুদের ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ দিয়ে াধীবঢ়র.মড়া.নফ তে রেজিষ্ট্রেশন করতে হবে। ইতোপূর্বে যাদের ঐচঠ টিকা দেওয়ার জন্য নিবন্ধন করা থাকলে তাদেরকে আর নিবন্ধন করতে হবে না। শুধুমাত্র লগইন করে টাইফয়েডে টিকার জন্য নিবন্ধন করা যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম বলেন, আমাদের টার্গেট উপজেলার ৬৩ হজার ছেলে মেয়ের কেউ যেন বাদ না পড়ে সেই চেষ্টা করতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানুল মিজান রুমি বলেন, আমরা আগেই ৯ মাস থেকে ১৫ বছরের ছেলেমেয়েদেরকে গণনা করে নিয়েছি একারনে কোন গ্রাম থেকে কেউ যেন বাদ না পড়ে সে ব্যাপারে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হবে।