গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাধীন বগুড়া - রংপুর জাতীয় সড়কের বকচর কালিতলা নামক স্থান থেকে আজ সোমবার অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। গত সোমবার ভোরে স্থানীয়দের খবর পেয় গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ অজ্ঞাতনামা যুবকের লাশটি উদ্ধার করে। যুবকের আনুমানিক বয়স ২৪/২৫ বছর এবং মুসলিম। সড়ক দুর্ঘটনায় লাশটি ক্ষতবিক্ষত হওয়ায় তাকে সঠিক ভাবে চেনাও যাচ্ছে না। তবে ঘটনাটি দূর্ঘটনা নাকি হত্যাকান্ড তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, ভোরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
অজ্ঞাত যুবকের ছবি যদি কেউ চিনতে পারেন তবে ০১৩২০১৮৩৭৩০ ওসি,গোবিন্দগঞ্জে হাইওয়ে থানার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা।