গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গুইমারাতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ অকটোবর সোমবার সকালে র্যালি শেষে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার আইরিন আকতার। সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশাররফ হোসেন ।

এসময় উপস্থিত ছিলেন এলজিইডির সহকারী প্রকৌশলী নাজমুল হাসান নাইম, গুইমারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হরিপদ্ম ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আবদুল আলী বিভিন্ন ওয়ার্ড মেম্বার জনপ্রতিনিধিবৃন্দ।