হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলামের পক্ষে হাটহাজারী পৌরসভা ও মির্জাপুর ইউনিয়নে ব্যাপক নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি হাটহাজারী পৌরসভার মৌলভীপাড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে নিজ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় ও গণসংযোগ করেন উপজেলা জামায়াতের আমীর এবং প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় ওয়ার্ড জামায়াত সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান তালিব, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ।
পরদিন ৫ জুলাই (শনিবার) বিকাল ৩টায় মির্জাপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে প্রার্থী ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম শহীদ মুহিবুল করিম সিদ্দিকী খুকুমনির কবর জিয়ারতের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর তিনি সরকারহাট বাজার ও আশপাশের এলাকায় অর্ধশতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জোরালো গণসংযোগ চালান।