টিভি টক শো তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের কন্যা নাজাহ জায়ান-এর সপ্তদশ মৃত্যুবার্ষিকী আজ ১৫ জুলাই মঙ্গলবার। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে দিনব্যাপী কুরআনখানি, মিলাদ মাহফিল, দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে। নাজাহ জায়ান ২০০৮ সালের ১৫ জুলাই নিজ বাসভবনে ইন্তিকাল করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪ মাস ৬ দিন।
আত্মীয়-পরিজন, শুভানুধ্যায়ী সকলকে নাজাহ জায়ানের আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।