ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : ঈদগাঁওতে বসতঘরে ডাকাতি ও গরু লুট করেছে সশস্ত্র ডাকাতদল। সম্প্রতি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের ছাতিপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।
ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা স্থানীয় মাসুদ রানা জানান, ভোরে মসজিদে আযান দিতে যাওয়ার পথে ইমাম মাওলানা সাজ্জাদ হোসেনকে রাস্তায় পহরায় থাকা সশস্ত্র ডাকাতদল জিম্মি করে রাখে।পরে পাশের মরহুম বজল আহমদের বসতভিটার গেইটের সিসি ক্যামেরা ভেঙে ফেলে।এরপর প্রতিবেশী মৃত রজি উল্লাহর ছেলে বেলাল উদ্দিনের গোয়াল ঘরে থাকা আড়াই লক্ষাধিক টাকা মূল্যের দ্ইুটি গরু লুট কালে পরিবারের সদস্যরা চিৎকার করলে ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে মহিলার পরনে থাকা স্বর্ণালঙ্কারও লুট করে ডাকাতদল গাড়ি যোগে স্থান ত্যাগ করে।
স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ডাকাতির সত্যতা নিশ্চিত করে বলেন,তিনি বিষয়টি থানার ওসিকে অবহিত করেছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মছিউর রহমানের মোবাইলে কল দিলে রিসিভ না করায় বক্তব্য নেয়া যাইনি।
উল্লেখ্য, মাস তিনেক আগেও একই এলাকার আবদু ছমদের গোয়াল ঘর থেকে ৪টি গরু ডাকাতি হয়েছিল।