রংপুর নগরীর ধাপ এলাকায় অবৈধ ৪ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা ও কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

সম্প্রতি পরিচালিত স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে। সেই সাথে ৪টি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম অভিযানে নেতৃত্ব দেন। এ সময় রংপুরের সিভিল সার্জন ডাক্তার শাহীনা সুলতানা এবং সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনী, মেট্রোপুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

এ সময় তিনটি বেসরকারি ক্লিনিককে ৬ লাখ টাকা এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। একইসঙ্গে জরিমানা অনাদায়ে সংশ্লিষ্টদের এক মাসের কারাদন্ড প্রদান করা হয়। এর আগে যৌথবাহিনী নগরীর ধাপ এলাকায় উত্তরা জেনারেল হাসপাতাল, স্বপ্ন জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিক এবং হেলপ ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালিয়ে রোগীদের চিকিৎসা দেবার নামে প্রতারনা প্রয়োজনীয় অনুমোদন না থাকা নানান অভিযোগে তাদের জরিমানা করা হয়। সেই সাথে ৩টি বেসরকারী হাসপাতাল ও একটি ডায়গনষ্টিক সেন্টার তালা বদ্ধ করে বন্ধ করার নির্দ্দেশ দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনবিহীন যন্ত্রপাতি ব্যবহার, অবৈধভাবে স্বাস্থ্যসেবা প্রদান এবং অপর্যাপ্ত জনবল রাখার গুরুতর অনিয়ম পাওয়া গেছে।