রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ সমিতির হাট-হাওলাদার সড়কের ৪০ টি গাছ টে-ার ছাড়াই ১ লক্ষ বিশ হাজার টাকায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামিলীগের ইউনিয়ন সভাপতি মিন্টু ফরাজি এবং বিএনপির ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মাসুদ শেখ যোগসাজশে বিক্রি করে দেয়।

এবিষয়ে গাছগুলোর ক্রেতা আবু তাহের বলেন, গত দু’মাস পূর্বে বিএনপি নেতা মাসুদ শেখ আমার কাছে সড়কের ৩২ টি গাছ বিক্রি করেন। আমি গাছগুলো কেটে নিয়েছি।

অপরদিকে স্থানীয়রা অভিযোগ তুলে বলেন, আওয়ামিলীগ নেতা বর্তমান চেয়ারম্যান ও বিএনপির মাসুদ শেখ মিলে গাছগুলো বিক্রি করে টাকা নিজেরাই লুটে নিয়েছেন। তা নাহলে টেন্ডার ছাড়া গাছগুলো বিক্রি করেন কীভাবে?

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ শেখ বলেন, সড়ক উন্নয়নের সময় বেকু দিয়ে গাছগুলো রাস্তার পাশে ফেলে রেখেছিল। জনগনের যাতায়াতে বিঘœ ঘটায় ইউপি চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি সাপেক্ষে আমাকে বিক্রি করতে বলায় গাছগুলো বিক্রি করেছি।

অপরদিকে চেয়ারম্যান মিন্টু ফরাজি মুঠোফোনে বলেন, গাছগুলো বিক্রির বিষয়ে আমি কিছু জানিনা। গাছ বিক্রি করতে অনুমতি দেওয়ার আমি কে? আমি কাউকে অনুমতি দেইনি, সড়ক নির্মাণের কাজ চলছিল, গাছগুলো বেকু দিয়ে রাস্তার পাশে ফেলে রেখেছিল বেকু ড্রাইভার, স্থানীয় লোকজন আমাকে জানানোর পর আমি বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছি। নির্বাহী অফিসার আমাকে গাছগুলো কেটে এক জায়গায় রাখতে বলেছেন, গাছগুলো বিক্রি করা হয়েছে সে বিষয়টি আমি এখন আপনার থেকে শুনলাম, এছাড়া বেশি কিছু আমি জানিনা।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, গাছ বিক্রির বিষয়ে আমি অবহিত নই। বিষয়টি আমি আপনার থেকে জানলাম, ইউনিয়ন পরিষদের গাছ কোন মতেই উপজেলা নির্বাহী অফিসার থেকে অনুমতি ছাড়া যে কেউ বিক্রি করতে পারেন না।