রংপুর সহ সারা দেশ থেকে আম সহ বিভিন্ন মওসুমী ফল দেশের বিভিন্ন স্থানে সহজে আম সহ ফল পরিবহনে ফল চাষি, ব্যাবসায়ী এবং ক্রেতাসাধারনের স্বল্পমুল্যে সেবা প্রদানের লক্ষ্যে সরকারি পোস্টাল বিভাগের উদ্যোগে “স্পিড পোস্ট” সেবা চালু করা হয়েছে।

এই “স্পিড পোস্ট” সেবার মাধ্যমে দেশের সকল জেলা উপজেলা থেকে আমসহ গ্রীস্মকালীন ফল পরিবহনে স্বল্প মূল্যে সেবা দিচ্ছে ডাক বিভাগ।

ইতোমধ্যে ১৫ই জুন থেকে এই সেবা কার্যক্রম চালু করেছে ডাক বিভাগ। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত গ্রাহকদের জন্য আম সহ ফল পরিবহনে বুকিং দিতে এই সেবা কার্যক্রম চালু থাকবে।

রংপুর ডাক বিভাগের পোস্ট মাষ্টার মোহাম্মদ শাহজাহান আলী সাংবাদিকদের জানান, “স্পিড পোস্ট” পন্যের সেবার জন্য পণ্যের ওজন প্রথম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা হারে মাশুল নেয়া হচ্ছে। সংশ্লিষ্ট গ্রাহক বা প্রাপককে পোষ্ট অফিস থেকে পাঠানো ম্যাসেজটি দেখিয়ে তাদের নির্ধারিত পণ্য সংগ্রহ করতে পারবেন।