মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা: জামায়াতে ইসলামী কুরআন-সুন্নাহ’র ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের কেন্দ্রভিত্তিক প্রতিনিধিদের নিয়ে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা অডিটোরিয়ামে গত ২৭ জুন অনুষ্ঠিত সভায় জেলা জামায়াত কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নরসিংদি জেলা জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ মোসলে উদ্দিন, নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি উপ-অধ্যক্ষ মাওলানা মোঃ আমজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনোহরদী উত্তর জামায়াতের আমির মাওলানা মোঃ ইকবাল হোসেন, দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা মোঃ সানাউল্লাহ বেলাব উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ জহিরুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোয়াজ্জাম হোসেন হেলাল আরো বলেন, ইসলামী আদর্শ শুধু মুসলমানদের জন্য নয় জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণ নিশ্চিত করে। নাগরিক অধিকার সবারই সমান। ইসলামে কোন বৈষম্য নেই ইসলামী বিধান সবার কাছে সমান অধিকার পৌঁছে দেয়া যাবে। জামায়াতে ইসলামী আদর্শের বিশ্বাসী। তাই জনগণের নিকট সবচেয়ে ও নির্ভর যোগ্য নেতা হল জামাতে ইসলামী। তারা মানুষের অধিকার আদায় করে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে চায় তাই জনগণ এবার হিসাব করে পছন্দের প্রতীকে ভোট দিয়ে ভোটের অধিকার আদায় করে নিবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে।