পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া গ্রামে হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আহুতিয়া যুব সমাজের উদ্যোগে তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে আয়োজিত এ খেলায় অংশগ্রহণ করে বিবাহিত বনাম অবিবাহিত দুইটি দল। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মোস্তফা কামাল প্রমুখ।