বাংলাদেশে আর্থিক খাতে গুরুত্বপূর্ণ প্রফেশনাল ডিগ্রি CA, CMA, CS এর মধ্যে নিজাম উদ্দিন ICSB থেকে Chartered Secretary ডিগ্রি অর্জন করেছেন। উল্লেখ্য, বাংলাদেশ সরকার কর্তৃক আইন প্রণয়ন করে ০৩টি বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে ICAB-Chartered Accountant(CA) ডিগ্রি, ICMAB-Cost & Management Accountant(CMA) ডিগ্রি, ICSB- Chartered Secretary(CS) প্রফেশনাল ডিগ্রি প্রদান করে থাকে, তার মধ্যে Institute of Chartered Secretaries Act-2010 আইনের অধীনে ICSB পরিচালিত। এই ডিগ্রি অর্জনকারীরা তাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। মোহাম্মদ নিজাম উদ্দিনের এই ডিগ্রি অর্জনে কোম্পানির সিইও মো. কাজিম উদ্দিন তাকে অভিনন্দন জানান। নিজাম উদ্দিনের এই ডিগ্রি অর্জনে এনএলআই পরিবার গর্বিত। প্রেস বিজ্ঞপ্তি।